সংশোধনী

গত ১২ ফেব্রুয়ারি দেশ রূপান্তরের শেষের পাতায় প্রকাশিত ‘ক্র্যাব নেতাদের আইজিপি : সাগর-রুনি হত্যা মামলায় শিগগিরই অভিযোগপত্র’ সংবাদের শিরোনামটি সঠিক ছিল না। অনুষ্ঠানে সাগর-রুনি হত্যা মামলা নিয়ে আইজিপি ড. বেনজীর আহমেদ কোনো কথা বলেননি। প্রকৃতপক্ষে ক্র্যাব সভাপতি মিজান মালিক এ বিষয়ে জানতে চাইলে আইজিপির পক্ষে অতিরিক্ত আইজিপি ড. মইনুর রহমান চৌধুরী বলেন, ‘সাগর-রুনি হত্যা মামলাসহ অনিষ্পন্ন পুরনো মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করতে আইজিপি মহোদয় নির্দেশ দিয়েছেন।’ তিনিও (ড. মইনুর রহমান চৌধুরী) শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে বা অভিযোগপত্র নিয়ে কোনো কথা বলেননি। বা.স