চলতি বছর ইয়েমেনের ১ কোটি ৬০ লাখের বেশি নাগরিক ক্ষুধায় ভুগবে বলে জাতিসংঘের এক কর্মকর্তা সতর্ক করেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কোনো পদক্ষেপ নেওয়ার আগে বিষয়টি বিবেচনায় রাখতে হবে বলে জানান তিনি।
২০১৪ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মনসুর হাদিকে উৎখাত করে রাজধানী সানার দখল নেয় হুথি বিদ্রোহীরা। রিয়াদে নির্বাসিত হাদিকে আবারও ক্ষমতায় বসাতে ইয়েমেনে হামলা শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এবং কয়েকটি পশ্চিমা দেশের জোট। এই হামলায় রাজধানী সানার নিয়ন্ত্রণ হারালেও দেশের বিস্তৃত এলাকার দখল এখনো ধরে রেখেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। লড়াইটি ইয়েমেনি সহিংসতা হিসেবে দেখালেও আদতে সেটি ইরান-সৌদির ছায়াযুদ্ধ হিসেবে মনে করা হয়।