প্রথম অধ্যায়
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম
বহুনির্বাচনী
১. ১৯৭০ সালের কত তারিখে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. ৭ই জানুয়ারি
খ. ৭ই ডিসেম্বর
গ. ৭ই সেপ্টেম্বর
ঘ. ৭ই নভেম্বর
২. ১৯৭০ এর প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে?
ক. ১৬৭ খ. ২৯৮
গ. ২৫০ ঘ. ১৮৩
৩. ১৯৪৭-৭১ পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের ২১১ জনের মধ্যে বাঙালি ছিলেন কতজন?
ক. ৯৫ জন খ. ৯০ জন
গ. ৯৮ জন ঘ. ১১০ জন
৪. ছায়ানট কত সালে প্রতিষ্ঠা হয়?
ক. ১৯৬০ খ. ১৯৬২
গ. ১৯৬১ ঘ. ১৯৬৫
১৯৪৭ এ দেশভাগের পর থেকেই পশ্চিম পাকিস্তান বাংলাদেশ (তৎকালীন পূর্ব-পাকিস্তান) এর সঙ্গে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বৈষম্য করে। বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হলেও চূড়ান্ত যে আন্দোলন হয় তা এই সব বৈষম্যের অবসান ঘটায়।
উদ্দীপকের ভিত্তিতে প্রশ্নের উত্তর দাও।
৫. উদ্দীপকে কোন আন্দোলনের কথা চূড়ান্ত আন্দোলন রূপে বলা হয়েছে?
ক. মুক্তিযুদ্ধ
খ. গণ-অভ্যুত্থান
গ. ছয় দফা আন্দোলন
ঘ. এগার দফা ভিত্তিক ছাত্র আন্দোলন
৬. পাকিস্তান আমলে বৈদেশিক সাহায্যের শতকরা কত ভাগ পূর্ব-পাকিস্তান পেত?
ক. ৩১ ভাগ খ. ৩৮ ভাগ
গ. ৩৪ ভাগ ঘ. ৩০ ভাগ
৭. বাংলাদেশে কত বছর মোট
পাকিস্তান শাসনামল ছিল?
ক. ২০ খ. ২২
গ. ২৪ ঘ. ২৩
৮. সামরিক বাহিনীর অফিসার পদে শতকরা কতভাগ বাঙালি ছিল?
ক. ৪ খ. ৭
গ. ৬ ঘ. ৫
৯. পাকিস্তান জাতীয় পরিষদের আসন সংখ্যা কতটি?
ক. ৩১৩ খ. ৩০০
গ. ২৬৭ ঘ. ২৫০
১০. পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের জন্য কয়টি আসন বরাদ্দ ছিল?
ক. ৩১৩ খ. ৩০০
গ. ২৬৭ ঘ. ১৬৯
১১. পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে পশ্চিম পাকিস্তানের জন্য কয়টি আসন বরাদ্দ ছিল?
ক. ৩১৩ খ. ৩০০
গ. ১৬৯ ঘ. ১৪৪
১২. জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ আসন পায় কয়টি?
ক. ৩১৩ খ. ১৬৯
গ. ১৬৭ ঘ. ১৪৪
১৩. জাতীয় পরিষদ নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি আসন পায় কয়টি?
ক. ১৬৯ খ. ১৬৭
গ. ১৪৪ ঘ. ৮৮
১৪. কত তারিখে পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. ১৯৭০ সালের ৭ই ডিসেম্বর
খ. ১৯৭০ সালের ১৭ই ডিসেম্বর
গ. ১৯৭০ সালের ২৩শে ডিসেম্বর
ঘ. ১৯৭০ সালের ২৭শে ডিসেম্বর
১৫. পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে মোট আসন কয়টি ছিল?
ক. ৩১০ খ. ৩০০
গ. ১৬৯ ঘ. ১৪৪
উত্তর
১. খ, ২. খ, ৩. ক, ৪. খ, ৫. ক, ৬. গ, ৭. গ, ৮. ঘ, ৯. ক, ১০. ঘ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. ঘ, ১৪. খ, ১৫. ক