ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বৃহস্পতিবার সকালে বরিশাল নগরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার আহ্বায়ক সাগর দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি প্রতিভা রায়, ছাত্র ফ্রন্ট বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হাসিবুল ইসলাম প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং মেসগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানান।