জিয়াউর রহমানের পদক বাতিলের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ

নাটোরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম পদক বাতিলের প্রতিবাদে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে নাটোর জেলা বিএনপি। 

বৃহস্পতিবার শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্যসচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু, সাবেক এমপি ও জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া হক, বাবুল চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আলম আবুল ও সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম।