অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর থেকে ভারতীয় নাগরিকসহ ২১ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার ভোরে মহেশপুর উপজেলার বিভিন্ন সিমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন অসীম কুমার অধিকারী (৪১), টুমপা রানী অধিকারী (৩০), প্রান গোপাল অধিকারী (৭), সাথী খাতুন (৩২), এমডি মমিন (২৩), জহির খালাসী (৪২), মো. নজরুল খন্দকার (২৬), সৌরভ রায় (১৯), শেখ সিরাজুল ইসলাম (১৮), ইয়াসিন আলম (২৩), মোছা. রুকসানা বেগম (৩৪), সুপ্রকাশ মৃধা (৬১), মো. সেলিম রেজা (৩৭), নারগিস বেগম (৩৯), লোকমান শেখ (১৯), আজমিরা (১৮), মো. ইব্রাহিম(৪৯), মো. ফারুক হোসেন (৩৪), মোছা. রুপা খাতুন (২৪), হাবিবা আক্তার (২০) এবং ভারতীয় নাগরিক সুরমা (৭০)। আকটরা হলেন যশোর, খুলনা সাতক্ষীরা, নড়াইল, বরিশার, বি-বাড়ীয়া, ঠাকুরগাঁ, পিরোজপুর ও ভারতের বর্ধমান জেলার নাগরিক।
ঝিনাইদহ মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের তারা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী ভারতে যাচ্ছে এবং ভারত থেকে একজন বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই সব স্থানে অভিযান চালিয়ে ওই পুরুষ, নারী ও শিশুসহ ২১ জনকে আটক করা হয়। এর মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছে।
আটক বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।