আবার বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে আবারো বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার ৫টায় শিক্ষার্থীদের দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে দাবি পুরণ না হওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা।

মঙ্গলবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিন দিনেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসন চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি।