বিটিভির নতুন মহাপরিচালক সোহরাব হোসেন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সোহরাব হোসেন। গত বৃহস্পতিবার তিনি রাষ্ট্রীয় এ চ্যানেলে যোগ দিয়েছেন। এর আগে গত ৮ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারির মধ্য দিয়ে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে সোহরাব হোসেন বলেন, ‘গণমাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশনকে আরও গণমুখী করার জন্য কাজ করব। দীর্ঘদিন ধরে এখানে যারা কাজ করছেন, তাদের অভিজ্ঞতাকে নিয়েই নতুন পরিকল্পনা সাজাব। মাত্র দায়িত্বে যোগ দিয়েছি। কিছুদিন গেলে কাজের বিষয় নিয়ে মন্তব্য করতে পারব।’

এসএম হারুন অর রশীদের স্থলাভিষিক্ত হয়েছেন সোহরাব হোসেন। গত বৃহস্পতিবার চাকরিজীবন থেকে অবসরে গেছেন হারুন অর রশীদ। ওইদিনই দায়িত্ব গ্রহণ করেন সোহরাব হোসেন।