কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ঢাকার কেরানীগঞ্জ স্বপ্নধারায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন (২৮) নিহত হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ভোরে র‌্যাব-১০ ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাবের বরাত দিয়ে তিনি জানান, কেরানীগঞ্জ স্বপ্নধারায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ওই ব্যক্তি। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।