‘২১ ফেব্রুয়ারি ঘিরে কোনো হুমকি নেই’

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উদযাপনকে কেন্দ্র করে কোনো হুমকি নেই, এরপরও কোনো কিছুকেই হালকাভাবে নেওয়া হবে না। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত রয়েছে। গতকাল শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। 

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘একুশে ফেব্রুয়ারি পালনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকাকে পাঁচটি সেক্টরে ভাগ করে অবজারভেশন চেকপোস্টসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হয়েছে।