সোনারগাঁয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার ও একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সমর আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ও গতকাল শনিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুক্তিযোদ্ধা, নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।