প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সাড়ে ১৪ লাখ টাকার চেক বিতরণ

ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের সাড়ে ১৪ লাখ টাকার চেক জেলার তিন উপজেলার দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেল ৫টায় জেলার রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক মনিরুজ্জামান মনির।

জেলার রাজাপুর উপজেলায় ২৫ জনের মধ্যে নয় লাখ ৮০ হাজার, কাঠালিয়ায় ১৩ জনের মধ্যে চার লাখ ১০ হাজার টাকা ও নলছিটি উপজেলার দুজনের মধ্যে ৬০ হাজার টাকাসহ ৪০ দুস্থের মাঝে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. খায়রুল আলম সরফরাজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর, রাজাপুর প্রেসক্লাব সাবেক সভাপতি আ. বারেক ফরাজীসহ অনেকে।