দাউদকান্দিতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

কুমিল্লার দাউদকান্দিতে আড়াই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কামরুল দেওয়ান (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।

কামরুল দেওয়ান দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের জায়গীর দেওয়ান বাড়ির হাসেম দেওয়ানের ছেলে।

শনিবারের এ ঘটনায় মঙ্গলবার দাউদকান্দি মডেল থানায় অভিযোগ করেন শিশুটির মা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি দুপুরে কামরুল দেওয়ান শিশুটিকে ফুসলিয়ে পাশের পরিত্যক্ত বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণ করেন।

কিছুক্ষণ পর শিশুটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে ব্যথার কথা বলে। তাৎক্ষণিক শিশুটিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়।

চিকিৎসা শেষে মেডিকেল রিপোর্টসহ মঙ্গলবার সন্ধ্যায় দাউদকান্দি মডেল থানা অভিযোগ করেন শিশুটির মা।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক মোস্তফা কামাল জানান, অভিযোগ পাওয়ার পর প্রযুক্তির মাধ্যমে পাশের চান্দিনা উপজেলার একটি বাড়ি  থেকে অভিযুক্ত কামরুল দেওয়ানকে আটক করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।