জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশন- ২০২০ আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় জুম অ্যাপসের মাধ্যমে এ অধিবেশন শুরু হবে। অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
অধিবেশনে সিনেট সদস্য হিসেবে সংসদ সদস্য, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।