প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
ট্রেনের ধাক্কায় উপজেলার গুণবতী ইউনিয়নের কৈতরা গ্রামের আবু মিয়ার ছেলে মো ইউসুফ (২০) এবং সড়ক দুর্ঘটনায় বগুড়া সদর উপজেলার চরজপুর গ্রামের আবু তৈয়বের ছেলে মনির হোসেন (২৫) মারা যান। সড়কে নিজহত অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।
শুক্রবার বিকেলে তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. খোকন।
জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপের হেলপার মনির হোসেন নিহত হন। মহাসড়কের পদুয়া-লাটিমি রাস্তার মাথা এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (২৯) লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রেললাইনের গুণবতী রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের কৈতরা গ্রামের আবু মিয়ার ছেলে ইউসুফ নিহত হন। এ নিয়ে গত দু’দিনে গুণবতী রেল স্টেশনে ৩ জন নিহত হয়েছেন।