বরিশালে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সম্মেলন

বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ বরিশাল আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস।

গতকাল সকালে বরিশাল প্রেস ক্লাবের হলরুমে এই সম্মেলন হয়।

বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ বরিশাল জেলা সভাপতি গাজী আব্দুস ছালামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক ছিলেন জিয়া শাহীন। বিশেষ অতিথি ছিলেন নাসির হোসেন তালুকদার, বরিশাল কলেজ শিক্ষক সমিতির নেতা আমিনুল ইসলাম খোকন, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আলিম দারিয়া, ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. হাফিজ প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে জিয়া শাহীনকে সভাপতি ও ইছা তালুকদারকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ বরিশাল আঞ্চলিক শাখার ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।