রূপায়ণের কর্মকর্তা জাহিদুর রহমানের বাবা আর নেই

রূপায়ণ গ্রুপের মার্কেটিং অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টের সহকারী ব্যবস্থাপক মো. জাহিদুর রহমানের বাবা সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জয়নাল আবেদিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার সকাল দশটায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে এবং ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

ঢাকায় জানাজা শেষে তাকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মো. জাহিদুর রহমানের বাবার মৃত্যুতে রূপায়ণ গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করছে।