জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি মাঝে মাঝেই নিজের মনের কথা জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সম্প্রতি ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে চলচ্চিত্র পরিবারের উপর নিজের মনঃক্ষুণ্নতার প্রকাশ ঘটালেন। সেখানে মাহি অভিযোগ করেছেন চলচ্চিত্র পরিবারের লোকেরা একে অন্যের সম্মানহানি করছেন।
মাহি বলেন, “শুনেছি পরিবারের সদস্যদের সম্মান নাকি পরিবারের মানুষেরাই রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করেন বেশি, দোষ লুকান, যাতে বাইরের মানুষ খারাপ না বলতে পারে। আমরা যারা চলচ্চিত্র, টিভি মিডিয়া, সাংবাদিকতা, ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি—প্রচণ্ডভাবে বিশ্বাস করি তারা সবাই একটা পরিবার। কেন যেন ইদানীং দেখছি আমাদের পরিবারের সদস্যরাই অন্য সদস্যদের সম্মানহানি করছেন। সাধারণ মানুষজনের সামনে তাদের দোষ ত্রুটি নিয়ে একটু বেশিই নাড়াচাড়া করছেন।”
মাহি আরও লেখেন, “দেখে খুব কষ্ট হয়েছে আমার অনেক পছন্দের মানুষরাও এর মধ্যে আছেন। হয়তো টিআরপিতে কিছুদিনের জন্য আপনারা এগিয়ে থাকবেন, কিন্তু পরিবারের অন্য সদস্যদের চোখে আপনি থাকবেন আজীবন তালিকাভুক্ত, ঘৃণিত একজন টিআরপি লোভী।”
মাহি সম্প্রতি শেষ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘যাও পাখি বলো তারে’র শুটিং। ছবিটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। এতে আরো অভিনয় করছেন শিপন মিত্র ও আদর আজাদ।