ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ছাত্রদলের তিনজনকে তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ করছে সংগঠনটির নেতারা। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমান
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিদিনের মতো টিএসসিতে আড্ডা দিচ্ছিলেন। সাড়ে ৭টার দিকে কয়েকজন লোক সাদা পোশাকে ছাত্রদলের তিন নেতাকর্মীকে তুলে নিয়ে যায়। যাদের তুলে নেওয়া হয়েছে তারা হলেন- ঢাবি ছাত্রদলের সদস্য আনিসুর খন্দকার আনিক, এফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের কর্মী আতিক মোর্শেদ।
ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমান বলেন, টিএসসি থেকে আমাদের তিনজনকে আটক করা হয়েছে। তাদের আটক করে কোথায় নেওয়া হয়েছে এটা জানা যাচ্ছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের বিষয়ে আমরা জেনেছি। তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, কেন তাদের আটক করা হয়েছে এই বিষয়ে জানার জন্য।