লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় তিতুমীর কলেজ ছাত্রদলের মিছিল

কারাবন্দি লেখক ও উদ্যোক্তা মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মিছিল করেছে তিতুমীর কলেজ ছাত্রদল।

সোমবার সকাল ৯টার দিকে মহাখালী ওয়্যারলেস গেট থেকে তিতুমীর কলেজ অভিমুখী মিছিলে অংশ নেন কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা।

এর আগে মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রবিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এর প্রতিবাদেও সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল।