শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী মারা গেছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছোট ছেলে আসিফ মুনীর দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। লিলি চৌধুরীর বয়স হয়েছিল ৯২ বছর।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার দেশ রূপান্তরকে বলেন, অনেক দিন ধরেই লিলি চৌধুরী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কয়েক দিন আগেও তাকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছে। বাসাতেই হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
লিলি চৌধুরীর দাফনের ব্যাপারে পারিবারিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
তবে মঙ্গলবার মিশুক মুনীরের কবরে তাকে সমাহিত করা হতে পারে বলে জানিয়েছেন রামেন্দু মজুমদার।
লিলি চৌধুরী একসময় বেতার, মঞ্চ ও টেলিভিশনে ব্যস্ত অভিনেত্রী ছিলেন।