বিভক্তির কারণেই সুন্দর বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছি: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলাদলি আর বিভক্তির কারণেই উদার ও সুন্দর বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছি, এর দায় কোনোভাবেই এড়ানো যাবে না।

জিয়া শিশু একাডেমি আয়োজিত ১১তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা শাপলা কুড়ির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা নিজেদের মধ্যে কোন্দল করেছি, লড়াই করেছি, বিভেদ করেছি। এখন সবাই মিলে সুন্দর দেশ ও রাষ্ট্র গড়ে তুলতে হবে।

 তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ গড়ার যে প্রত্যয় ছিল ৫০ বছর পরও সে স্বপ্ন বাস্তবায়ন করা যায়নি।