আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জাননো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেনের নতুন এই আন্তঃদেশীয় রুট চালু হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী এই ট্রেন চলাচল উদ্বোধন করবেন।
সপ্তাহে কতদিন চলবে, ট্রেন ছাড়া ও পৌঁছানোর সময়, ভাড়া, ইমিগ্রেশন, ট্রেনের নাম এ সব বিষয় উভয় দেশের রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ে আলোচনার মাধ্যমে ঠিক হবে।