বিএসএমএমইউ

মেডিসিন অনুষদের নতুন ডিন ডা. মোশাররফ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বক্ষব্যাধি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন। গত সোমবার বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ সংক্রান্ত নিয়োগপত্র মোশাররফ হোসেনের হাতে তুলে দেন।

পরে নবনিযুক্ত ডিন অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেনের জন্ম ১৯৬২ সালে। তিনি ১৯৮৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ১৯৯৫ সালে এফসিপিএস ও ২০১০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল থেকে ২০০৩ সালে রেসপিরেটরি মেডিসিন বিভাগে ১ বছরের ফেলোশিপ প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।