গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ

রাজধানীর সবুজবাগ এলাকায় এক গৃহবধূ (৩৫) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মচারী সনজিব কুমার দাস ও তার সহযোগী আনিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ৫ দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।

ডিএমপির সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাশেদ হাসান জানান, সোমবার গভীর রাতে মাদারটেক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কেরানীগঞ্জের বাসিন্দা এক নারীকে ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে গত ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ মাদারটেকের একটি বাসায় তাকে ডেকে নিয়ে যান সনজিব দাস। তার সঙ্গে রাসেল, জামাল, আজিজুর রহমান ও আনিকা নামে এক নারী ওই বাসায় ছিলেন। সেখানেই তাকে আটকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় সনজিবকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। পরে পুলিশ অভিযান চালিয়ে আনিকা ও সনজিবকে গ্রেপ্তার করে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।