নয়াপল্টনে রিজভী

ছাত্রদল নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে

জাতীয় প্রেস ক্লাবে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ছাত্রদল  নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে ‘পৈশাচিক নির্যাতন’ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের  কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘কারাগারে লেখক-ব্লগার মুশতাক আহমেদের মৃত্যু ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গত রবিবার প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ অতর্কিত হামলা করে।