সিইসি কে এম নুরুল হুদা বাংলাদেশ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বিতারিত করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচন কমিশনের (ইসি) ভাবমূর্তি ক্ষুণœ করেননি; বরং প্রধান নির্বাচন কমিশনারই (সিইসি) নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। গতকাল বুধবার রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘সিইসির ন্যূনতম লজ্জাবোধ থাকলে তিনি ইসি মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না। তার মধ্যে ন্যূনতম বিবেকবোধ থাকলে নিজের অপকর্মের জন্য অনুশোচনা করতেন। দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী সিইসি।’
কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মিরপুর ১১ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সকাল সাড়ে ১০টায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।