ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রফেসর ও নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহর গবেষণাধর্মী বই ‘ভারত ভাগে বাংলার বিয়োগান্তক ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর বনানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজের হলরুমে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন নর্দার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।
প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান। সম্মানিত অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ওয়াজেদ জাফর, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হারুন-উর-রাশিদ আসকারী ও কবি- গবেষক বিলু কবীর। বিজ্ঞপ্তি।