ডিএমপির ট্রাফিক সদস্যদের প্রশিক্ষণ

সড়ক দুর্ঘটনায় আহতদের মিলবে তাৎক্ষণিক চিকিৎসা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল ট্রাফিক বিভাগের ১০০ জন পুলিশ সদস্য ‘প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ’ কোর্স সম্পন্ন করেছেন। এই প্রশিক্ষণের ফলে তারা সড়কে যেকোনো দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিতে পারবেন বলে জানিয়েছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল বুধবার ডিএমপির সদর দপ্তরে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন সংস্থাটির অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম।