রাজধানীর শাহজাহানপুর থেকে কানাডায় মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মুন্সি আব্দুল্লাহ আল জাকির (৪৯)। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারজানা হক জানান, মোহাম্মদ জুলহাস (৩৮) নামে এক ভুক্তভোগী লিখিত অভিযোগ করেন, কতিপয় মানব পাচারকারী তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে কানাডা যাওয়ার কথা বলে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালয়েশিয়া হয়ে ভিয়েতনামে দালালের কাছে বিক্রি করে দেয়।