ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি

বহুনির্বাচনী

(গত সংখ্যার পর)

১৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় পারিপাশির্^ক অবস্থার উন্নতি কীসের ওপর নির্ভরশীল?

ক. কম্পিউটারের উন্নতি

খ. মানুষের সৃজনশীলতা

গ. দেশের আর্থসামাজিক পরিস্থিতি

ঘ. মানুষের বুদ্ধিমত্তা

১৬. কী কী কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়?

i. তথ্য আদান-প্রদান ii. তথ্য প্রক্রিয়াকরণ

iii. নতুন তথ্য সংযোজন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১৭. বিনোদন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের কিছু নেতিবাচক দিক কী কী?

i. বিপুল পরিমাণ সময় নষ্ট করা

ii. শারীরিক সক্রিয়তা কমে যাওয়া

iii. মানসিক গঠন বাধাপ্রাপ্ত হওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১৮. বই পড়ার জন্য লাইব্রেরিতে যাওয়ার বিকল্প কোনটি?

ক. পিডিএফ            খ. ই-বুক

গ. অনলাইন রিডিং  ঘ. ই-স্কুল

১৯. পড়াশোনার জন্য যে বড় স্ক্রিন ব্যবহার করা হয় তাকে কী বলে?

ক. মাল্টিমিডিয়া    খ. ই-লার্নিং

গ. ই-স্কুল            ঘ. অনলাইন স্ট্যাডি

২০. আমাদের দেশে টেলিফোনে দেওয়া স্বাস্থ্যসেবা কী নামে পরিচিত?

ক. টেলিচিকিৎসা  

খ. ই-চিকিৎসা

গ. টেলিমেডিসিন

ঘ. মোবাইল স্বাস্থ্যসেবা

২১. আইসিটির অবদানে চিকিৎসা খাতে কী কী উন্নতি সাধিত হয়েছে?

i. কম খরচে চিকিৎসা সেবা প্রদান

ii. আধুনিক যন্ত্রপাতি দিয়ে নির্ভুল রোগ শনাক্তকরণ

iii. হাসপাতালে রোগীর তথ্য সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

২২. বাংলাদেশের বিজ্ঞানীরা আইসিটি ব্যবহার করে কোনটি আবিষ্কার করেছেন?

ক. পাটের জিনোম

খ. কাঁঠালের জিনোম

গ. ধানের জিনোম

ঘ. শাপলা ফুলের জিনোম

২৩. আইসিটির ব্যবহার বিজ্ঞান ও গবেষণায় কীভাবে সাহায্য করে?

i. গবেষণার সর্বশেষ তথ্য দিয়ে

ii. আধুনিক যন্ত্রের মাধ্যমে নিখুঁত ফলাফল দিয়ে

iii. গবেষণায় সময় সাশ্রয় করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

২৪. কোন মন্ত্রণালয় কৃষকদের জন্য ওয়েবসাইট পরিচালনা করে?

ক. ভূমি মন্ত্রণালয়

খ. কৃষি মন্ত্রণালয়

গ. প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়

ঘ. বাণিজ্য মন্ত্রণালয়

২৫. ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে কত লোকের প্রাণহানি হয়েছিল?

ক. ৫ লাখ           খ. ২ লাখ

গ. ৪ লাখ           ঘ. ১ লাখ

২৬. আইসিটির ব্যবহার করে কোন মাধ্যমে সতর্কতামূলক পূর্বাভাস প্রচার করা যায়?

i. রেডিও ii. টেলিভিশন

iii. কম্পিউটার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

২৭. প্রচার ও গণমাধ্যমের আওতাভুক্ত কোনগুলো?

i. অনলাইন সংবাদ ii. খবরের কাগজ

iii. সামাজিক যোগাযোগ মাধ্যম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

উত্তর

১৫. খ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. খ, ১৯. ক, ২০. গ, ২১. গ, ২২. ক, ২৩. ঘ, ২৪. খ, ২৫. ক, ২৬. ক, ২৭. ক