সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এক ছাত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান স্বাধীনকে লিখিত নোটিস দিয়ে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়নবিরোধী সেল।
গতকাল বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বিশ^বিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়নবিরোধী সেলের সভাপতি অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী।
অভিযুক্ত মেহেদী হাসান স্বাধীন বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি ও একই বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মৃন্ময় দাস ঝুটনের অনুসারী।