ষষ্ঠ শ্রেণি : বিজ্ঞান

 

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

নিচের চিত্র দুটি লক্ষ্য কর এবং প্রশ্নের উত্তর দাও

ক. মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণী কাকে বলে?

খ. কুনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. অ ও ই চিত্রের প্রাণীর মধ্যকার পার্থক্য লেখো।

ঘ. আমাদের জীবনে ই চিত্রের প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো।

উত্তর

ক. যেসব প্রাণীর দেহে মেরুদন্ড রয়েছে, তাদের মেরুদন্ডী প্রাণী বলে। যেসব প্রাণীর দেহে মেরুদন্ড নেই তাদের অমেরুদন্ডী প্রাণী বলে।

খ. কুনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়। কারণ এটি জীবনের কিছু নির্দিষ্ট সময় ডাঙায় ও কিছু নির্দিষ্ট সময় পানিতে বাস করে। যেমন ব্যাঙাচি অবস্থায় এরা পানিতে বাস করে এবং ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় আবার পরিণত অবস্থায় ডাঙায় বাস করে এবং ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এজন্য এদের উভচর প্রাণী বলা হয়।

গ. উদ্দীপকের চিত্র হলো অ হলো চিংড়ি মাছ এবং ই হলো ইলিশ মাছ। নিচে এদের মধ্যে পার্থক্য দেওয়া হলো

অমেরুদন্ডী প্রাণী   মেরুদন্ডী প্রাণী

১. এদের দেহে সন্ধিযুক্ত পা রয়েছে। ১. এদের দেহে কোনো পা নেই।

২. পুঞ্জাক্ষী রয়েছে।           ২. চোখ সরল প্রকৃতির।   

৩. মাথায় অ্যানটেনা আছে।            ৩. কোনো অ্যানটেনা নেই।

৪. দেহে লোহিত রক্তকণিকা অনুপস্থিত।        ৪.দেহে লোহিত রক্তকণিকা উপস্থিত।

ঘ. ই চিত্রের প্রাণী হলো ইলিশ। এটি মৎস্য শ্রেণিভুক্ত প্রাণী। আমাদের জীবনে মাছের প্রয়োজনীয়তা অপরিসীম। এরা আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আমাদের দেহের বৃদ্ধির জন্য আমিষের প্রয়োজন। আর আমিষের বিরাট অংশ আমরা মাছ থেকে পেয়ে থাকি। আমিষের অভাবে আমাদের নানা ধরনের রোগ হতে পারে। মাছ আমিষ সরবরাহ করে আমাদের এসব রোগ থেকে রক্ষা করে। মাছ চাষ একটি সম্ভাবনাময় অর্থকরী পেশা। মাছ চাষের মাধ্যমে দেশে বেকারত্ব কমছে। শুধু তা-ই নয়, মাছ চাষ করে নিজেদের অর্থনৈতিক সচ্ছলতা আনয়ন ছাড়াও মাছ বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব, যা দেশীয় অর্থনীতিতে বিশেষ অবদান রেখে থাকে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, আমাদের জীবনে ই চিত্রের প্রাণীর প্রয়োজনীয়তা অপরিসীম।