স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডার ফোরাম। গতকাল শুক্রবার বিকেলে ফোরামের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালন, ১৭ মার্চ জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর জন্মদিন পালন, ২৪ মার্চ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গণহত্যা দিবসে গণসমাবেশ ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন এবং স্বাধীনতা দিবসের ওপর বিষয়ভিত্তিক আলোচনা সভা।
সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকি, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক খান, নবী হোসেন সালাউদ্দিন প্রমুখ।