মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু হত্যার প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ মমিনুল ইসলাম খোকন, আল আমিন নাজমুল, নাদিম, আসিফ হোসেন ও নিহতের বড় ভাই হিরু বক্তব্য দেন।