ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘কালাকানুন’ দাবি করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আগামী ২৬ মার্চের মধ্যেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘নিরাপত্তার জন্য অন্য আইন আছে, প্রয়োজনে সেটি সংশোধন করুন, কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের নামে প্রতারণা করবেন না। এটি অবশ্যই কবর দিতে হবে।’
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। লেখক-সাংবাদিক মুশতাক আহমেদ হত্যার প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ মানববন্ধন হয়।