নর্থ সাউথ ইউনিভার্সিটির ইনস্টিটিশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বাংলাদেশের উচ্চশিক্ষায় গুণগতমান নিশ্চয়তা এবং অ্যাক্রিডিটেশন শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএসি) সভাপতি প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এফবিসিসিআইর প্রাক্তন চেয়ারম্যান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম.এ. কাসেম। এছাড়াও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, আইকিউএসির পরিচালক, প্রফেসর ড. নাজমুন নাহারসহ অনেকে। বিজ্ঞপ্তি।