রূপগঞ্জে রংধনু গ্রুপের চেয়ারম্যান

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল স্বাধীনতার প্রথম ঘোষণা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালি জাতির স্বাধীনতার প্রথম ঘোষণা। এই ভাষণের পর পাকিস্তানি গোয়েন্দা বাহিনী তাদের রিপোর্টে বলেছিল, শেখ মুজিব প্রকৃত অর্থে পূর্ব পাকিস্তানে স্বাধীনতার ঘোষণা করে দিয়েছেন। এই ভাষণে তেজোদীপ্ত হয় বাংলার সব শ্রেণির মানুষ।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম।

কায়েতপাড়ার নাওড়া এলাকায় আয়োজিত আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সামসুল আলম সভাপতিত্ব করেন।