মাভাবিপ্রবিতে ৭ মার্চ পালিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতী শ্রেণি কর্মচারী সমিতি, চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ভাসানী পরিষদের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।