মৌলভীবাজারের কমলগঞ্জে অর্ধশতাধিক দৌড়বিদের অংশগ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন- ২০২১ প্রতিযোগিতা।
বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকের সম্মুখে এর উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।
৫ কিলোমিটার ম্যারাথনে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক পুরুষ অংশ নেন।
প্রতিযোগিতাটি সকাল ৮টায় শুরু হয়ে শেষ হয় সকাল ৯টায়। ম্যারাথন শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের ক্রেস্ট ও বাকি সকল দৌড়বিদদের মেডেল পরিয়ে দেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
ম্যারাথনটি কমলগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটকের সম্মুখ থেকে শুরু হয়ে উপজেলা চৌমুহনী হয়ে আদমপুর রোড, মহিলা কলেজের সম্মুখ, গোবর্ধনপুর প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ দিয়ে ইউটার্ন করে আবার উপজেলায় এসে শেষ হয়।