বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বন্ধের নির্দেশ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল সোমবার কমিশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।

ইউজিসির নির্দেশনায় বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ছাড়া ল্যাব ও সব ধরনের পরীক্ষা আগামী ২৩ মে পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট নির্দেশনার কপি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।