৩৩ জনকে নিয়োগ দেবে মোংলা বন্দর কর্তৃপক্ষ

মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীন সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদগুলোয় অস্থায়ীভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৪টি পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: লেডি মেডিকেল অফিসার- ০১টি, প্রোগ্রামার- ০১টি, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার- ০১টি, চিকিৎসা কর্মকর্তা- ০১টি, ভান্ডার কর্মকর্তা- ০১টি, ভান্ডার কর্মকর্তা-০১টি, মূল্যায়ন কর্মকর্তা- ০১টি, জনসংযোগ কর্মকর্তা- ০১টি, নিরীক্ষা কর্মকর্তা- ০১টি, এ্যাসিষ্ট্যান্ট প্রোগ্রামার- ০১টি, অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার- ০১টি, উপ-সহকারী প্রকৌশলী (তড়িৎ)- ০১টি, ফোরম্যান (তড়িৎ)- ০১টি, সিনিয়র স্টাফ নার্স- ০২টি, সিনিয়র স্টাফ নার্স (অস্থায়ী)- ০৫টি, সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর- ০২টি, কম্পিউটার অপারেটর- ০১টি, কেয়ারটেকার- ০৩টি, কার মেকানিক- ০১টি, ট্যাক্স কালেকটর- ০১টি, ইলেকট্রিশিয়ান- ০১টি, পাম্প ড্রাইভার- ০১টি, রীগার- ০১টি, স্টোর খালাসী- ০২টি, ক্লিনার- ০১টি।

আবেদনের শেষ সময়: ২৫ মার্চ, রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.mpajobsbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।