সপ্তম শ্রেণি : কর্ম ও জীবনমুখী শিক্ষা

প্রথম অধ্যায় : কর্ম ও মানবিকতা

বহুনির্বাচনী

১. গির্জার পিরামিড তৈরিতে

i. কাজ করেছিল এক লাখ মানুষ

ii. সময় নিয়েছিল বিশ বছর

iii. ব্যবহৃত পাথরের গড় ওজন ২৫-৮০ টন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                    ঘ. i, ii ও iii

২. কাদের হাত থেকে চীন সাম্রাজ্যকে রক্ষার জন্য চীনের মহাপ্রাচীর তৈরি হয়েছিল?

ক. আরব                        খ. মোঙ্গল

গ. জার্মান                       ঘ. জাপান

৩. চীনের মহাপ্রাচীর কত সালে তৈরি নির্মিত হয়?

ক. খ্রিস্টপূর্ব সপ্তম শতকে

খ. খ্রিস্টপূর্ব অষ্টম শতকে

গ. খ্রিস্টপূর্ব নবম শতকে

ঘ. খ্রিস্টপূর্ব দশম শতকে

৪. চীনের মহাপ্রাচীর কত কিলোমিটার দীর্ঘ?

ক. ৮৫০০                       খ. ৮৫৬০

গ. ৮৬৫০                       ঘ. ৮৮৫২

৫. তাজমহল ভারতের কোথায় অবস্থিত?

ক. জয়সলমীর     খ. যোধপুর

গ. আগ্রা             ঘ. মধ্যপ্রদেশ

৬. মেধা শ্রম

i. ইতিহাস লেখা   ii. ছবি আঁকা

iii. গবেষণা করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                    ঘ. i, ii ও iii

৭. আনা ফ্রাংকের জন্ম কোথায়?

ক. ফ্রাংকফুর্ট        খ. বন

গ. হেগ              ঘ. হ্যানোভার

৮. আনা ফ্রাংকের পরিবার জার্মানি ছেড়ে কোথায় পালিয়ে আসে?

ক. হাঙ্গেরি                      খ. অস্ট্রিয়া

গ. নেদারল্যান্ড    ঘ. পোল্যান্ড

৯. আনা ফ্রাংক যে ডায়েরিতে তার আত্মগোপনের দিনলিপি তুলে ধরেন সে ডায়েরিটি তার কততম জন্মদিনে উপহার পাওয়া?

ক. দশম             খ. একাদশ

গ. দ্বাদশ             ঘ. ত্রয়োদশ

১০. আনা ফ্রাংকরা কত তারিখে নাৎসি বাহিনীর কাছে ধরা পড়েন?

ক. ১৯৪৪ সালের ৪ঠা আগস্ট

খ. ১৯৪৪ সালের ৪ঠা অক্টোবর

গ. ১৯৪৩ সালের ৪ঠা আগস্ট

ঘ. ১৯৪৩ সালের ৪ঠা অক্টোবর

১১. আনা ফ্রাংকের ডায়েরি কয়টি ভাষায় অনূদিত হয়েছে?

ক. ৫০টি             খ. ৬০টি

গ. ৭০টি             ঘ. ৮০টি

১২. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নিয়ে ছবি এঁকেছেন কে?

ক. শিল্পাচার্য জয়নুল আবেদিন

খ. পটুয়া কামরুল হাসান

গ. শিল্পী হাশেম খান

ঘ. শিল্পী এস এম সুলতান

১৩. কত সালের মন্বন্তর ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত?

ক. ১১৭৬                       খ. ১২৭৬

গ. ১৩৭৬                       ঘ. ১০৭৬

১৪. ছিয়াত্তরের মন্বন্তরে কত মানুষ মারা গিয়েছিল?

ক. প্রায় পঞ্চাশ লাখ

খ. প্রায় এক কোটি

গ. প্রায় সোয়া এক কোটি

ঘ. প্রায় দেড় কোটি

১৫. জারা আত্মমর্যাদাবান তারা কখনো

i. অন্যের খাতা দেখে লেখে না

ii. দুর্নীতি করে না

iii. হীন কাজ করে না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                    ঘ. i, ii ও iii

১৬. আত্মমর্যাদাবান ব্যক্তি

i. দেশের নিয়মকানুন মেনে চলে

ii. দেশপ্রেমিক

iii. সৎ, সাহসী ও পরিশ্রমী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                    ঘ. i, ii ও iii

উত্তর

১. ঘ, ২. খ, ৩. ক, ৪. ঘ, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. গ, ৯. ঘ, ১০. ক, ১১. গ, ১২. ক, ১৩. ক, ১৪. খ, ১৫. ঘ, ১৬. ঘ