পবিত্র শবেমেরাজের দিন সরকারি ছুটিসহ ডিজিটাল নিরাপত্তা আইন অক্ষুণœ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে ওলামা লীগের নেতারা বলেন, ইসলামবিদ্বেষী ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী লেখা বন্ধের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন অক্ষুণ্ন রাখতে হবে। যারা ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন চায় তারা ইসলাম, মুসলমান ও দেশবান্ধব নয়। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রেক্ষাপট ছিল নাস্তিক ব্লগারদের মুক্তমনা, বিজ্ঞানমনস্ক লেখক নামে ইসলামবিদ্বেষী লেখা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী লেখা বন্ধ করা। ইসলামবিদ্বেষী ও নাস্তিকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। কিন্তু এখন আবার ডিজিটাল নিরাপত্তা আইন তুলে দিলে নাস্তিক ব্লগাররা মাথাচাড়া দিয়ে উঠবে।