বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভুয়া শাখা, ইউজিসির সতর্কতা

দেশে এবার বিদেশি নামিদামি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভুয়া শাখার সন্ধান মিলেছে। এসব ভুয়া বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সবাইকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। গতকাল মঙ্গলবার ইউজিসি থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমেরিকান ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (এআইইউ), ক্যালিফোর্নিয়া, ইউএসএ’র নামে রাজধানী ঢাকায় ভুয়া স্টাডি সেন্টার পরিচালনা করছে লিংকনস হায়ার এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট নামে দেশীয় একটি প্রতিষ্ঠান, যা একটি অস্তিত্বহীন বিদেশি বিশ্ববিদ্যালয় বলে জানা গেছে।’

অস্তিত্বহীন বিশ্ববিদ্যালয়টির নামে একটি ওয়েববসাইট (যঃঃঢ়ং://িি.িধরঁবফঁ.ড়ৎম/) খোলা হয়েছে ও শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছেযা ইউজিসির নজরে এসেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রসেফর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন  অনুযায়ী অস্তিত্বহীন বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস পরিচালনা করা আইনের চরম লঙ্ঘন।’