বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির (মহাজোট) শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। গতকাল বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও এ কর্মসূচিতে এ কথা জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা বলেন, ‘চার হাজারের অধিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আওতায় না এলে আমরা দীর্ঘদিন বিভিন্ন সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেছি। এ সময় একজন শিক্ষক ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া সারা দেশের ১০ বেসরকারি শিক্ষকের মৃত্যু হয়েছে। এদের পরিবারকে দেখার মতো কেউ নেই। যারা জীবিত আছেন তারা বৃদ্ধ বাবা-মার মুখে খাবার, ওষুধপত্র তুলে দিতে পারছেন না। ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে পারছেন না। তারা পরিবারসহ মানবেতর জীবনযাপন করছেন বলে জানান শিক্ষকরা।

মানববন্ধনে এ সময় বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা অংশ নেন।