যশোরে সিঁড়ি থেকে পড়ে নারী প্রকৌশলীর মৃত্যু

যশোরে সিঁড়ি থেকে পড়ে প্রকৌশলী এক নারীর মৃত্যু হয়েছে। মৃত মমতাজ পারভীন শিউলি (৫০) যশোর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ছিলেন।

বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে দুর্ঘটনার শিকার হন শিউলি।

শিউলির স্বামী কামাল হোসেন জানান, সকাল ৭টার দিকে বাড়ির দোতলার রেলিংবিহীন সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মমতাজ পারভীন শিউলি নিচে পড়ে যান।

সংজ্ঞাহীন অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক তন্ময় বিশ্বাস জানান, সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ওই নারীকে হাসপাতালে আনা হয়। দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, সিঁড়ি থেকে পড়ে সহকারী প্রকৌশলী মমতাজ পারভীন শিউলির মৃত্যু হয়েছে।