রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেপ্তারকৃতদের নাম- গিয়াস উদ্দিন শামীম (৪২)।
বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশ সংবাদ পায় কতিপয় মাদক ব্যবসায়ী বাসযোগে কুমিল্লা হতে মাদকদ্রব্য নিয়ে ঢাকায় আসছে।
প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে গোয়েন্দা লালবাগ জোনাল টিম যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শামীম ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ ও বিক্রয় করত।
এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।