নেপাল যাচ্ছেন জামাল

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াকে ছাড়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে কলকাতা মোহামেডান। নেপালে তিনজাতি টুর্নামেন্টে খেলছেন বাংলাদেশ অধিনায়ক। ভারতে এখন আই লিগের সুপার সিক্সের খেলা চলছে। গুরুত্বপূর্ণ এ সময়ে কলকাতা মোহামেডান আদৌ জামাল ভূঁইয়াকে ছাড়বে কি না সন্দেহ ছিল। কিন্তু বাফুফের চিঠির জবাবে এ মিডফিল্ডারকে ছাড়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে শতাব্দী প্রাচীন ক্লাবটি। গতকাল বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বিষয়টা নিশ্চিত করে বলেছেন, কলকাতা মোহামেডান ১৮ মার্চ জামাল ভূঁইয়াকে ছাড়বে।