রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাব্বি (২২) ও নদী ইসলাম (২২)। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার মূলে জব্দ করা হয়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।